ভোটমুখি কেরালায় সিপিএমের প্রাক্তন বিধায়ক বিজেপিতে যোগ দিচ্ছেন!

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটমুখি কেরালায় সিপিএমের প্রাক্তন বিধায়ক এস রাজেন্দ্রন বিজেপিতে যোগ দিচ্ছেন! দেবিকুলামের প্রাক্তন এই বিধায়ক এক মাসের মধ্যে তাঁদের দলে যোগ দিচ্ছেন বলে বিজেপি সূত্রে জানা যায়। সম্প্রতি তিরুবন্তপুরম পুর নিগমের ক্ষমতা দখলের পর দেশের একমাত্র বামশাসিত রাজ্যে প্রভাব বৃদ্ধি করেছে গেরুয়া শিবির। এবার সিপিএমের প্রাক্তন বিধায়ককে দলে টেনে রীতিমত উল্লসিত তারা। এস রাজেন্দ্রন এর আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও দেখা করেছিলেন। সম্প্রতি তিনি রাজীব চন্দ্রশেখরের সঙ্গে দেখা করে দল ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তাঁর দাবি, বিজেপিতে যোগ দিয়ে তিনি কোন ব্যক্তিগত সুবিধা চাইছেন না, নির্বাচনে লড়ার ইচ্ছেও নেই৷
তবে মুন্নার ও দেবিকুলামের জন্য বেশ কিছু প্রস্তাব তিনি বিজেপি নেতৃত্বকে পেশ করেছেন।
বর্তমানে তিনি চা-শ্রমিকদের একটি সমবায় কেন্দ্র তৈরি করেছেন, তাঁদের নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা করা, পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আগামী মাসে সমবায় কেন্দ্রটি উদ্বোধন হওয়ার কথা। তাঁর এই কাজ চা-বাগান সমৃদ্ধ মুন্নারের পাহাড়ি এলাকায় বিজেপিকে সুবিধা দেবে বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
গত দু-বছর ধরেই রাজেন্দ্রনের বিজেপিতে যাওয়া নিয়ে গুঞ্জন উঠেছে, এখন যা চূড়ান্ত বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*