পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. এখনও পর্যন্ত ৭৭ জনের মৃত্যু, বিশিষ্টদের শুনানিতে ডেকে হেনস্তা, ফের জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  2. শালতোড়ার সভা থেকে বাঁকুড়াকে ১২-০ করার ডাক অভিষেকের, বিজেপির দুই জেলাস্তরের নেতা অভিষেকের মঞ্চে তৃণমূলে যোগ দিলেন।
  3. শনিবার ফের নামল শহরের তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেল ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে যা ২.৫ ডিগ্রি কম। আরও কয়েকদিন চলবে শীতের দাপট, জানালো হাওয়া অফিস।
  4. অশুভ শক্তি’র বিরুদ্ধে তিনি কখনও মাথা নত করার পাত্রী নন। আইপ্যাকে ইডি হানার পর “বাঘিনী” মমতার পাশে মেহবুবা মুফতি।
  5. তৃণমূল কংগ্রেসের আপত্তি উড়িয়ে ৩০০-র বেশি ভোটার আছে, এমন বহুতল আবাসনে ভোটগ্রহণ কেন্দ্র করার নির্দেশ জারি।
  6. মধ্যরাতে মত্ত চালকের কীর্তি। বেপরোয়া অডির ধাক্কায় মৃত্যু একজনের। আহত ১৬। জয়পুরের রাস্তায় ছড়াল আতঙ্ক।
  7. আইপ্যাক-কাণ্ড নিয়ে এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের ইডির। আগেই পালটা ক্যাভিয়েট দাখিল করল রাজ্য সরকার।
  8. কেন্দ্রীয় প্রকল্পের অধীনে লোনের নামে প্রতারণা, যাদবপুরে ধৃত ভিনরাজ্যের ৫ জালিয়াত।
  9. চম্পাহাটির বাজি কারখানায় পর পর চারটি বিস্ফোরণ, অগ্নিদগ্ধ কারখানার ৪ কর্মী।
  10. শুনানিতে ডাক পেয়ে ব্রেন স্ট্রোক, ৬ দিন কোমায় থাকার পর মৃত্যু সোদপুরের বৃদ্ধার।
  11. দলের নির্দেশে পদত্যাগ করলেন কোচবিহারের তৃণমূলের পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ।
  12. ফেসবুকে বন্দুক নিয়ে ছবি, ভাটপাড়ায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ ধৃত মহিলা।
  13. পারিবারিক বিবাদের জেরে বারাকপুরে ভাইপোকে কুপিয়ে খুন, পুলিশের জালে কাকা।
  14. বারাকপুরে সাংসদ পার্থ ভৌমিকের হাত ধরে তৃণমূলে যোগ ৩০০ বিজেপি কর্মীর।
  15. সংখ্যালঘুদের নির্যাতন বন্ধ হোক। এক মাসে ৫ হিন্দু খুনের পর ঢাকাকে কড়া বার্তা ভারতের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*