ওড়িশায় বাংলাভাষীদের হেনস্থা, ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কথা বলবেন অধীর চৌধুরী

Spread the love

রোজদিন ডেস্ক : প্রতিবেশী ওড়িশার সঙ্গে এই রাজ্যের বহু দিনের সম্পর্ক। কাছের রাজ্য হওয়ায় ওখানে এই রাজ্য থেকে বহু মানুষ কাজ করতে যান, অথচ সেখানেই এখন বাঙালি, বাংলাভাষীদের ওপর অত্যাচার, হেনস্থা, এমনকি পিটিয়ে খুনের ঘটনাও হচ্ছে বলে গভীর উদ্বেগ ব্যক্ত করলেন বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এই সব নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন, সুযোগ পেলে আবার বলবেন বলে জানান। ওড়িশা থেকে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গেও এই নিয়ে তিনি কথা বলবেন। সম্প্রতি মুর্শিদাবাদের তরুণ জুয়েল রানাকে ওড়িশায় পিটিয়ে মারা হয়েছে। এই নিয়ে রীতিমত উদ্বিগ্ন অধীর চৌধুরী বলেন, এই সব ঘটনায় ভীত এই রাজ্যের পরিযায়ী শ্রমিকরা দলে দলে ওড়িশা ছেড়ে চলে আসছেন। তিনি ওড়িশা সরকার, স্থানীয় প্রশাসনকে পশ্চিমবঙ্গ থেকে আসা পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করতে আর্জি জানান। তাঁদের উদ্দেশ্যে বলেন, পশ্চিমবঙ্গ থেকে আসা শ্রমিক, বাংলাভাষী ও বাংলাদেশি এক নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*