নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ফের প্রশাসনিক রদবদল

Spread the love

রোজদিন ডেস্ক : নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজ্যের প্রশাসনিক স্তরে আরও এক দফা বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। ব্লক ও মহকুমা স্তরে কর্মরত আধিকারিকদের মধ্যে মোট ১৯৪ জনকে বদলি করা হল। অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, এই বদলির তালিকায় মূলত বিডিও এবং এসডিওরাই রয়েছেন। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে বিভিন্ন জেলার প্রশাসনিক দপ্তরে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, একই জায়গায় তিন বছর বা তার বেশি সময় ধরে কর্মরত প্রশাসনিক আধিকারিকদের নির্বাচনের আগে অন্যত্র বদলি করতে হবে। সেই নির্দেশ মেনেই এই প্রশাসনিক রদবদল করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগেও নির্বাচন কমিশনের নির্দেশে একাধিক দফায় প্রশাসনিক স্তরে বদলি করা হয়েছিল। গত অক্টোবরে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে ১৫১ জন বিডিও এবং ১৭ জন এসডিওকে বদলি করা হয়। পরবর্তীকালে চলতি মাসের ৬ তারিখে আরও ১২৪ জন ডব্লিউবিসিএস আধিকারিককেও অন্যত্র দায়িত্ব দেওয়া হয়েছিল। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতেই ধারাবাহিক ভাবে এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*