হোর্ডিং থেকে বিজ্ঞাপন, বাংলায় লেখা বাধ্যতামূলক; কেন এমন নিয়ম জানুন

Spread the love

রোজদিন ডেস্ক :-  বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় ও বাংলা ভাষার প্রসারে নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভা। শহরের দোকানপাট থেকে শুরু করে সরকারি অফিসগুলিতে বাংলায় নাম লেখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা কর্তৃপক্ষ। দোকানের হোর্ডিং থেকে বিজ্ঞাপন, বাংলায় লেখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।

সম্প্রতি বালুরঘাট পুরসভার বিওসি বৈঠকে এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। খুব শীঘ্রই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলেও তিনি জানিয়েছেন।

বালুরঘাট পুরসভার আওতায় থাকা ২৫টি ওয়ার্ডে প্রায় পৌনে ২ লক্ষ মানুষের বাস। শহরজুড়ে অসংখ্য দোকান ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। বহু দোকানপাট ও প্রতিষ্ঠানের নাম বাংলায় রয়েছে।

যদিও এখনও অনেক দোকান ও অফিসে শুধুমাত্র ইংরেজিতেই নামের ফলক রয়েছে। এই অবস্থার পরিবর্তন আনতেই বাংলায় লেখার উদ্যোগ বালুরঘাট পুরসভার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*