রোজদিন ডেস্ক, কলকাতা:- ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় মুম্বইয়ের বিশেষ আদালতের রায়ে বেকসুর খালাস পেলেন প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। মামলার রায় ঘোষণা হতেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
রায় দানের পর ৫৫ বছর বয়সি বিজেপি নেত্রী বলেন, ‘আমার জীবনটা নষ্ট করে দিয়েছে এই মামলা। আজ গেরুয়া জয়ী হয়েছে। কিন্তু যাঁরা গেরুয়াকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, ভগবান তাদের অবশ্যই সাজা দেবেন।’
২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মালেগাঁওয়ের ভিকু চকে একটি মোটরবাইকে বিস্ফোরণ ঘটে। তাতে ছিল তিনটি IED ভরা বক্স। তদন্তে দাবি উঠেছিল ওই বাইকটি বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের। ২০০৮ সালের ২৩ অক্টোবর এই অভিযোগে বিজেপি নেত্রীকে গ্রেপ্তার করে ATS। কিন্তু এ দিন আদালত জানায়, বাইকের মালিকানা প্রমাণিত হয়নি।
সাধ্বী’ থেকে ২০০৮ সালের ঘটনার পর হয়ে এই বিজেপি নেত্রী হয়ে উঠছিলেন ‘হিন্দু সন্ত্রাস’-এর মুখ। বৃহস্পতিবার মুম্বই আদালতের বিশেষ রায়ে ঘুচল সেই তকমা। উল্লেখ্য, একদিন আগে রাজ্যসভার ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছিলেন, ‘কোনও হিন্দু কখনও সন্ত্রাসবাদী হতে পারে না।’ বুধবার শাহের এই মন্তব্যের পরই বৃহস্পতিবার আদালতের রায়ে হিন্দু সন্ত্রাস-এর তকমা থেকে মুক্ত হলেন সাত অভিযুক্ত।

Be the first to comment