যেটা বললে ওর যন্ত্রণাটা আরও বাড়বে সেটাই বলেছি, আমার বিশ্বাস ও রোহিঙ্গা; জয় বাংলা’র পাল্টা জয় শ্রীরাম বিবৃতি শুভেন্দুর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:-রাস্তায় শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেন এক ব্যক্তি। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে তাঁর দিকে তেড়ে যান বিরোধী দলনেতা। পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। তাঁকে রোহিঙ্গা বলে সম্বোধন করেন তিনি। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বৃহস্পতিবার বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী।  সেখানেই তাঁকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বলেন, ‘জয় শ্রীরাম ভারতীয় সংস্কৃতির, আমাদের মর্যাদার বিষয়। বারেবারেই বলব জয় শ্রীরাম বলব।’ তাঁর দাবি, ‘একটা লোককে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়েছে। ওই লোকটি একটি বিশেষ সম্প্রদায়ের। হঠাৎ করে উন্মাদের মতো চিৎকার করে বললে শুনে নেওয়া হবে নাকি। যেটা বললে ওর যন্ত্রণাটা আরও বাড়বে সেটাই বলেছি। আমার বিশ্বাস ও রোহিঙ্গা।’

প্রসঙ্গত উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে হুগলির পুরশুড়া বিধানসভার অন্তর্গত হেলান এলাকায়। এদিন শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছনোর সময় তাঁকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান দেন স্থানীয় তৃণমূল সমর্থক শেখ মইদুল। স্লোগান কানে যাওয়া মাত্রই গাড়ি থেকে নেমে পড়েন বিরোধী দলনেতা। তিনি মইদুলের দিকে তেড়ে গিয়ে পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*