অপারেশন ‘ মহাদেবের ‘ পর সফল ‘শিবশক্তি’, কাশ্মীরে খতম আরও ২ পাক জঙ্গি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে পুঞ্চের দিগওয়ার সেক্টরে ফের দুই অনুপ্রবেশকারী জঙ্গি নিহত হয়েছে। বুধবার ভোরে পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় তাদের সঙ্গে বাহিনীর গুলির লড়াই শুরু হয়। এই সংঘর্ষে দুই জঙ্গি খতম হয় এবং তাদের কাছ থেকে তিনটি অত্যাধুনিক রাইফেল উদ্ধার করা হয়েছে।পহেলগাম হামলার পর জম্মু-কাশ্মীর জুড়ে শুরু হওয়া ‘অপারেশন শিবশক্তি’-এর অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে ভারতীয় সেনা জানিয়েছে। বাকি জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চলছে।

বুধবার সকালে ‘হোয়াইট নাইট কোর’ তাদের এক্স হ্যান্ডলে জানিয়েছে, পুঞ্চ সেক্টরের ভারত-পাক সীমান্তে দুই সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে সেনারা গুলি চালায়, যার ফলে তারা নিহত হয়।

উল্লেখ্য, সোমবার শ্রীনগরের দাচিগ্রামের জঙ্গলে ‘অপারেশন মহাদেব’ চালিয়ে তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছিল। সেনা সূত্রে খবর, পহেলগাম হামলায় জড়িত ওই তিন জঙ্গি পাকিস্তানি নাগরিক ছিল এবং লস্কর-ই-তৈবা জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*