রাজ্যে এসেই সক্রিয় যোগী রাজ্যের সিংহম পুলিশ পর্যবেক্ষক, সোজা গেলেন টিএমসি প্রার্থীর বাড়ি

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তর প্রদেশে তিনি পরিচিত সিংহম অফিসার, এনকাউন্টার বিশেষজ্ঞ হিসাবেও নাম কিনেছেন তরুণ আইপিএস অজয় পাল শর্মা। গতকালই দক্ষিণ ২৪ পরগণার পুলিশ পর্যবেক্ষক হিসাবে রাজ্যে নিক্সুক্ত হয়েছেন তিনি। আজ সকালেই ফলতার দাপুটে টিএমসি প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ি চলে যান। কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাঁর বাড়ি গেলেও খোঁজ মেলেনি টিএমসি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ এই দাপুটে নেতার। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে হুমকি দিয়ে ভোটার কার্ড নেওয়ার অভিযোগে খোদ পুলিশ পর্যবেক্ষকের পৌঁছে যাওয়ায় রাজনৈতিক মহল বিস্মিত।
গত কয়েক বছর ধরেই এলাকায় দাপট বেড়েছে তাঁর।
আজ তাঁকে বাড়িতে না পেয়ে উত্তরপ্রদেশের দাপুটে আইপিএস অজয় পাল শর্মা হুঁশিয়ারি দিয়ে বলে যান, ওঁর খবর তাঁরা ভাল ভাবেই নেবেন। বাড়ির লোক যাঁরা দাঁড়িয়ে আছেন, তাঁরা জাহাঙ্গীরকে ভাল করে বুঝিয়ে দেবেন যে, এলাকায় বারবার যে ওঁর বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ আসছে, এর জন্য ভাল করে ব্যবস্থা নেওয়া হবে। পরে যেন কান্নাকাটি না করেন।
স্থানীয় সূত্রের খবর, পুলিশ পর্যবেক্ষকের এই হুঁশিয়ারিতে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
পুলিশ তাঁর গাড়িও তল্লাশি করে।
অন্যদিকে এর বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূলও। এর বিরুদ্ধে আদালতে যাওয়ার পালটা হুঁশিয়ারি দেয় দল। অভিযোগ করে প্রার্থী জাহাঙ্গীরের বাড়ি গিয়ে অত্যাচারের।
সূত্রের খবর, নির্বাচন কমিশনের কাছে আসা অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান৷ জাহাঙ্গীর কোথায় জানা যায়নি। এলাকায় চাপা উত্তেজনা দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*