পথ দুর্ঘটনায় নিহতদের অঙ্গ প্রতিস্থাপনে আগ্রহী কেন্দ্র

Spread the love

সুস্মিতা রায় ::
অঙ্গদান মহাদান! এক সময় এই হৃদয়গ্রাহী প্রচারে সাড়া দিয়েছিলেন বহু মানুষ। মৃত্যুর পর অঙ্গদান কার্যত আন্দোলনের রূপ দিয়েছিলেন প্রয়াত ব্রজ রায়।
এবার পথ দুর্ঘটনায় নিহতদের অঙ্গ অন্যদের শরীরে প্রতিস্থাপন করা নিয়ে ভাবনা চিন্তা করছে কেন্দ্রীয় সরকারও। এই ভাবনা থেকে দুর্ঘটনায় নিহতদের উদ্ধার কাজে বিশেষ প্রশিক্ষণ দিতে চায় কেন্দ্র। এই মর্মে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আওতায় থাকা ন্যাশনাল অরগ্যান অ্যান্ড টিস্যু ট্রান্স প্ল্যান্ট সংস্থা ( নেটো) সব রাজ্যকে চিঠি দিয়েছে।
সূত্রের খবর, সেখানে বলা হয়েছে, দুর্ঘটনায় নিহতদের যাঁরা উদ্ধার করেন, তাঁদের বিশেষ প্রশিক্ষন দিতে হবে। সাধারণত এর মধ্যে পুলিশ, স্বাস্থ্যকর্মী, অ্যাম্বুলেন্স চালক কর্মীরা থাকেন।
নেটোর প্রধান চিকিৎসক অনিল কুমারের স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়েছে, প্রতি বছর দেশে পথ দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ১ লক্ষ ৭০ হাজার। তাঁদের বেশির ভাগই সুস্থ অবস্থায় আচমকা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাঁদের অঙ্গ প্রত্যঙ্গ অন্যদের শরীরে প্রতিস্থাপন করলে বহু অমূল্য প্রাণ রক্ষা পায়। দেশে অঙ্গ প্রতিস্থাপনের সময় পর্যাপ্ত অঙ্গ মেলে না। এই প্রেক্ষিতে দুর্ঘটনায় নিহতদের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা যেতেই পারে। এই ক্ষেত্রে উদ্ধারকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে কেন্দ্র মনে করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*