কাজের চাপে ব্রেন স্ট্রোকে মহিলা বিএলও-র মৃত্যু, দাবি স্বামীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
এসআইআর করতে গিয়ে কাজের চাপে এবার অকালে প্রাণ হারালেন এক মহিলা বিএলও নমিতা হাঁসদা। পূর্ব বর্ধমানের মেমারির ঘটনা। তাঁর স্বামী মাধব হাঁসদার দাবি, বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির জন্য লাগাতার চাপেই অসুস্থ হয়ে পড়েন অঙ্গনওয়াড়ি কর্মী নমিতা হাঁসদা। গতকাল রাতে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। কালনা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর অভিযোগ, গতকালও রাত অবধি ফর্ম বিলি করেন উনি। প্রতিদিন আরও ফর্ম বিলি করতে হবে বলে চাপ আর নিতে পারছিলেন না তিনি।
জেলাশাসক আয়েষা রানি জানান, যাঁরা অসুস্থ, তাঁদের এই কাজ থেকে বাদ দেওয়া হয়। নমিতা হাঁসদার খবর তিনি পেয়েছেন। ঠিক কি হয়েছিল খোঁজ নিয়ে দেখছেন।
উল্লেখ্য, এসআইআর আতঙ্কে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আত্মহত্যার একাধিক মর্মান্তিক খবর এসেছে। এবার কাজের চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে বিএলও নমিতা হাঁসদার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অস্বস্তিতে নির্বাচন দফতর।
আচমকা তাঁর এই মৃত্যুর খবরে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*