রোজদিন ডেস্ক : কানাডার বিদেশ মন্ত্রী অনীতা আনন্দ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন। এর ফলে বাণিজ্য ক্ষেত্র-সহ উভয় দেশের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে প্রধানমন্ত্রীর আশা। গত জুন মাসে জি ৭ বৈঠকে যোগ দিতে গিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তখনই দ্বিপাক্ষিক সহযোগিতার ভিত্তি সুদৃঢ় হয়েছিল। তিনি কানাডার বিদেশ মন্ত্রীর মাধ্যমে মার্ক কার্নি-কে শুভেচ্ছা জানান ও কবে তাঁদের সাক্ষাত হবে তার জন্য অপেক্ষা করছেন বলেন।
সরকারি সুত্রে প্রকাশ, কানাডার সঙ্গে বাণিজ্য, শক্তি, প্রযুক্তি, কৃষি ইত্যাদি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে তাঁদের কথা হয়।
বিদেশমন্ত্রী জয়শংকরের সঙ্গে ও কানাডার বিদেশমন্ত্রী অনীতা আনন্দ বৈঠক করেন।
পরে এক যৌথ বিবৃতিতে তাঁরা জানান, উভয় দেশের পারস্পরিক এই সম্পর্ক শুধু আর্থিক সহযোগিতার ক্ষেত্রেই নয়, বিশ্বের নানা বিষয় ও প্রশমিত করবে।
প্রসঙ্গত কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমলে ওই দেশে খলিস্থানি নেতা নিজ্জর হত্যায় উভয় পক্ষের সম্পর্কের অবনতি হয়। বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির আমলে তা উন্নতি হয়েছে।

Be the first to comment