আবারো মারণ ধস কেদারে..তীর্থযাত্রীরা জঙ্গল চটির কাছে পৌঁছতেই ফের দুর্ঘটনা..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- চারধাম যাত্রার সময়ে বরাবরই উত্তরাখণ্ডে প্রবল জনসমাগম ঘটে। এবারও গত ৩০ এপ্রিল শুরু হয়েছে চারধাম যাত্রা। সাধারণত গঙ্গোত্রী ও যমুনোত্রী খুলে গেলেই চারধাম যাত্রার শুরু। এবার কেদারনাথ খুলেছে ২ মে এবং ৪ মে খুলেছে বদ্রীনাথ ধামের দরজা। কিন্তু এই কয়দিনের মধ্যে কেদারনাথ যাত্রায় নানাভাবে অঘটন ঘটে চলেছে। ফের বুধবার কেদারনাথে দুর্ঘটনা। যে-পথে সাধারণত কেদারমন্দির অভিমুখী ভক্তেরা ট্রেক করে মন্দির দর্শনে যান, সেই পথে জঙ্গল চট্টি বলে একটি জায়গা আছে। সেখানেই এক মর্মান্তিক ধসে মারা গিয়েছেন দুই ব্যক্তি। তিনজন আহত হয়েছেন। প্রায় একই রকম ঘটনায় ১৫ জুন জঙ্গলচট্টির কাছে ধস নেমে একজনের মৃত্যু ঘটেছিল, আহত হয়েছিল দুই তীর্থযাত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*