৯ কোটি টাকা খরচ করে মানুষের মলকে আধুনিক প্রযুক্তিতে কাজে লাগিয়ে দূষণ কমিয়ে সার তৈরি করবে কলকাতা পুরসভা

Spread the love

চিরন্তন ব্যানার্জি, কলকাতা:- মানুষের মলকে আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে যেমন সার তৈরি করা হবে, একইভাবে সেপটিক ট‌্যাঙ্কের দূষিত জলকে পরিস্রুত করে নিকাশিতে ফেলা হবে। ফলে দূষন কমবে,আবার গাছের সার তৈরি হবে। গোটা কাজটাই হবে পুরসভার ব‌‌র্জ‌্য অপসারণ গাড়ির ভিতরে। বুধবার এমন দু’টি অত‌্যাধুনিক গাড়ির উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম।

বিদেশি কারিগরী সহায়তায় এমন পদ্ধতিতে সেপটিক ট‌্যাঙ্ক পরিস্কার হয়। চুন ও অন‌্যান‌্য রাসায়নিক দিয়ে মলকে সারে পরিনত করা হয়। কিন্তু রাজ্যের কোনও পুরসভায় এই প্রথম এমন কারিগরী কৌশল ব‌্যবহার করা শুরু হচ্ছে। মেয়র ফিরহাদ হাকিমের কথায়, ‘‘ছোট গলির বাইরে গাড়ি থাকবে। পাইপের মাধ‌্যমে ৩৬০ফুট দুরের কোনও বাড়ির সেপটিক ট‌্যাঙ্ক থেকে সাকসান পদ্ধতিতে ময়লা তুলে আনা যাবে। ফলে ঘিঞ্জি ও ছোট গলি যেখানে গাড়ি ঢুকতে পারেনা সেইসব এলাকায় পরিষেবা দিতে সুবিধা হবে। একবারে অন্তত ১২টি প্রমান সাইজের সেপটিক ট‌্যাঙ্ক থেকে ময়লা সাফাই সম্ভব হবে।’’ মেয়রের কথায়, দু’টি গাড়ি বেসরকারি সংস্থা থেকে কিনতে প্রায় ৯ কোটি টাকা ব‌্যয় হয়েছে। কোনও সাফাই কর্মীর প্রয়োজন হবেনা। রিমোর্ট কন্ট্রোলের মাধ‌্যমে গোটা কাজটাই হবে। সেপটিক ট‌্যাঙ্কের তরলকে পরিস্রুত করে নিকাশিতে ফেলা হবে। আবার অবশিষ্ট মলকে ধাপায় পাঠিয়ে কারখানায় সার তৈরি হবে। বস্তুত, সম্পূর্ণ পরিবেশ বান্ধব একটি নতুন প্রযুক্তি পরিষেবায় কাজে লাগানো শুরু করল কলকাতা পুরসভা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*