রোজদিন ডেস্ক :
নন্দনের প্রাক্তন অধিকর্তা অংশু শূর প্রয়াত হয়েছেন। তিনি দীর্ঘদিন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একান্ত সচিবও ছিলেন। মৃদুভাষী, সজ্জন, কর্মনিষ্ঠ অংশু শূরের প্রয়াণে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নামে।
১৯৯৫ সালে তিনি নন্দনের অধিকর্তা হন। ১৯৯৬ সালে মূলত তাঁর উদ্যোগেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হয়।
১২ বছর নন্দনের অধিকর্তার দায়িত্ব সামলেছেন অংশু শূর। কলকাতার চলচ্চিত্রপ্রেমীদের জন্য বিশ্বমানের ছবি প্রদর্শনের ব্যবস্থা করেছিলেন তিনি। কলকাতার সাংস্কৃতিক জগতে তাঁর অবদান ভোলার নয়৷
প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আস্থাভাজন, সংস্কৃতি মনস্ক, সুভদ্র, সজ্জন অংশু শূরের প্রয়াণে বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমেছে।
আজ কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সৌমিত্র মিত্র সহ তাঁর বেশ কয়েকজন অনুরাগী সেখানে উপস্থিত ছিলেন।

Be the first to comment