Ashis Banerjee Death: মুখ্যমন্ত্রী কে চিঠি বিরোধী নেতার

Spread the love

রোজদিন ডেস্ক: প্রাক্তন মন্ত্রী, বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আশিস ব্যানার্জির রহস্য মৃত্যুর তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে চিঠি দিলেন বিরোধী নেতা ঋতব্রত ব্যানার্জি। বর্ষীয়ান রাজনীতিবিদ আশিস ব্যানার্জির রহস্য মৃত্যুর নেপথ্যে তারাপীঠ -রামপুরহাট উন্নয়ন কর্তৃপক্ষর ( টি আর ডি এ) দুর্নীতি আছে কিনা তিনি প্রশ্ন তোলেন। মুখ্যমন্ত্রী র বক্তব্য র প্রতিধ্বনি শোনা গেছে বিরোধী নেতার কথাতেও। উদ্বেগ ব্যক্ত করে তিনি বলেন,টি আর ডি এ র দরপত্র নিয়ে প্রয়াত নেতাকে
কোন হুমকি দেওয়া হয়েছিল কিনা তা তদন্ত করে দেখা দরকার। টি আর ডি এ সহ অন্যান্য উন্নয়ন পর্ষদ গুলিতেও দরপত্র পাইয়ে দেওয়া নিয়ে বহু অভিযোগ আছে। নাম না করে মমতাপন্থী তৃণমূল কে নিশানা করে তিনি জানান,কলকাতা থেকে কেন্দ্রীয় ভাবে এই সব দরপত্র নিয়ন্ত্রণ করা হোত বলে বহু মানুষের অভিযোগ। তিনি এই সব নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের জন্য মুখ্যমন্ত্রী কে আর্জি জানান।


প্রসঙ্গত, রামপুরহাটের পাঁচ বারের বিধায়ক আশিস ব্যানার্জি এবার পরাজিত হয়েও মমতাপন্থী তৃণমূলের হাত ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দেন। যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। এইদিন ও ঋতব্রত ব্যানার্জি আক্ষেপ করে বলেন, প্রাক্তন সরকারের পনের বছরের দুর্নীতি, অপকীর্তির ফল অনেক কেই ভোগ করতে হচ্ছে।
অন্যদিকে এইদিন রামপুরহাটে তৃণমূল কার্যালয়ে ফরেনসিকের প্রতিনিধি রা গিয়ে নমুনা সংগ্রহ করেন। রবিবার ওখানেই তিনি আত্মঘাতী হয়েছিলেন।
প্রয়াত আশিস ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির কার্যকলাপ নিয়ে ও এইদিন নানা কটাক্ষ, মন্তব্য শোনা গেছে। বীরভূমের একদা ডন নিহত ভাদু শেখের সঙ্গে তাঁর সুসম্পর্ক নিয়েও বহু প্রশ্ন উঠেছে।
প্রয়াত আশিস ব্যানার্জির সুইসাইড নোটের হাতের লেখা তাঁর ই কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*