রোজদিন ডেস্ক: ঝাড়খন্ডে সরকারি চাকরিতে অনিয়মের অভিযোগ কার্যত মেনে নিলো হেমন্ত সোরেনের সরকার। এর প্রতিবাদে দীর্ঘ দিন ধরে পড়ুয়াদের আন্দোলনের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সোমবার রাতে জানান, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন ( জে পি এস সি) ও ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের ( জে এস এস সি) নিয়োগ পরীক্ষা বাতিল করা হবে। টি এস আর ডেটা প্রসেসিং লিমিটেডের পরিচালনায় সব পরীক্ষা ই বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ঝাড়খণ্ড সরকার। প্রবীণ আই এ এস আধিকারিক অমিতাভ কৌশলের নেতৃত্বে পরীক্ষা পদ্ধতি সংস্কারের জন্য কমিটি গঠিত হবে।
ঘটনাচক্রে প্রতিবাদী পড়ুয়া দের দাবিগুলি নিয়ে হেমন্ত সোরেন কে কথা বলার জন্য সোমবার কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী চিঠি দেন। এর আগে সরকারি চাকরির অনিয়মের প্রতিবাদে পড়ুয়া দের বিক্ষোভে সরকারের বল প্রয়োগ করা ঠিক হয় নি বলেও রাহুল গান্ধী জানিয়েছিলেন।
উল্লেখ্য, ওই রাজ্যে কংগ্রেস সরকারের শরিক দল। আছে আর জে ডি ও।
আপাতত তাঁদের আন্দোলেনর জয় হলেও পড়ুয়া রা অবশ্য সরকারের সিদ্ধান্তে পুরোপুরি সন্তুষ্ট হন নি।

Be the first to comment