রোজদিন ডেস্ক : সোমবারও বন্দিদশা ঘুচল না রাজ্যের প্রাক্তনমন্ত্রী সুজিত বোসের।
পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে আপাতত জেলবন্দি তিনি। এদিন তাঁর জামিন মামলার শুনানি ছিল। শুনানি শেষ হলেও মামলায় রায়দান স্থগিত রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। আদালতে সুজিত বসুর আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, তদন্ত শেষ হয়ে গিয়েছে। এরপরও তাঁকে আটকে রাখা অনৈতিক। ইডি তাঁকে মাস্টারমাইন্ড দেখালেও ২০২৪-২৫ সালে সিবিআইয়ের চার্জশিটে তাঁর নাম ছিল না। তাঁর বাড়ি কলকাতাতেই। তদন্তের প্রয়োজনে যখন ডাকা হবে তখনই তিনি হাজিরা দেবেন। ইডি-র অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভায় সুজিত বসু ৩৪০ জনের নিয়োগে টাকার বিনিময়ে ভাবে সুপারিশ করেন। তল্লাশিতে প্রাক্তন মন্ত্রীর অ্যাকাউন্টে ৮ কোটি ৮০ লক্ষ টাকা এবং পরিবারের সদস্যদের অ্যাকাউন্টেও কয়েক কোটি টাকা ও তাদের।নামে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে।

Be the first to comment