রোজদিন ডেস্ক: একটানা বৃষ্টি, দুর্যোগে সোমবার হাওড়ায় এক তিনতলা পুরানো বাড়ির একাংশ ভেঙে পড়ে। উত্তর হাওড়ার প্রায় একশো বছরের এই পুরানো বাড়ির ভিতরে আটকে পড়েন বর্ষীয়ান মালিক। খবর পেয়ে
দমকল কর্মীরা এসে ঘরের জানলার লোহার রড কেটে তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।।
রবিবার থেকে ই কলকাতা সহ রাজ্যে প্রবল বৃষ্টি হচ্ছে। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন কলকাতা ও শহরতলিতে সকাল থেকেই দুর্যোগ পূর্ণ আবহাওয়া ছিল।।বহু এলাকায় জমা জলে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দিন ভর বৃষ্টি তে বহু মানুষ দুর্ভোগে পড়েন।।
মাঝে মাঝে বৃষ্টি থামলেও জমা জল সরেনি। নিমঞ্চাপের দরুন মঙ্গলবার ও দুর্যোগ চলবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা যায়।

Be the first to comment