সেনাবাহিনীর প্রতি সম্মান জানাতে বিধানসভায় অধিবেশন ; প্রস্তাবে বলছেন মমতা, শুভেন্দু

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা – সেনাবাহিনীর প্রতি সম্মান জানাতে বিধানসভার অধিবেশনে এই প্রস্তাব এনেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাব নিয়ে বিতর্ক অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই সঙ্গেই সরকার পক্ষের বক্তা তালিকায় চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, বিরবাহা হাঁসদা, মধুপর্ণা ঠাকুর ও মোশারফ হোসেনের নাম ঠিক করে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব।

দলীয় সূত্রে খবর, এই আলোচনায় দলের বক্তাদের মন্তব্য ‘বিতর্কহীন’ রাখার জন্য তৃণমূল সতর্ক থাকলেও ইতিমধ্যেই দলের নিশানা স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত, সন্ত্রাস-বিরোধী অভিযানের ওই নামকরণ (‘সিঁদুর’) এবং তার পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী সম্পর্কে মমতার সমালোচনায় তৃণমূলের আক্রমণাত্মক মেজাজই স্পষ্ট।

বিধানসভায় বক্তব্য রেখেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার পর বক্তব্য রাখেন বিজেপি বিধায়ক অসীম সরকার। ব্রাত‍্য বসুর বক্তব্যের কয়েকটি অংশ নিয়ে একমত নন বিরোধী দলনেতা। বিষয়টি দেখে ‘অ‍্যাডজাস্ট’ করা হবে বলে জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে, বিজেপির কবিয়াল বিধায়ক অসীম নিজের বক্তব্য গানের মাধ্যমে শোনালেন। তার পর রাজবংশী ভাষায় বক্তৃতা বিজেপির আনন্দময় বর্মণ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*