আজকের বিধানসভায় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রস্তাবের বক্তব্য..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মধ‍্যপ্রদেশের মন্ত্রী সেনাবাহিনীকে অপমান করেছেন বলায় তৃণমূলের ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের মন্তব্যের প্রতিবাদ করলেন শুভেন্দু অধিকারী। পাল্টা মোশারফ বলেন, ‘‘পররাষ্ট্রের প্রেসক্রিপশনে সংঘর্ষ বিরতি মেনে নিতে পারিনি।’’

মোশারফ হোসেনের বক্তৃতা মাঝখানেই থামিয়ে দেওয়া হল। মন্ত্রী অরূপ বিশ্বাস নিজের আসন থেকে উঠে গিয়ে বিধায়ককে থামান। তাঁর কানে কানে কিছু কথা বলে যান। তার পর দার্জিলিঙের বিজেপি বিধায়ক নীরজ তামাং জিম্বা ইংরেজিতে বক্তৃতা দেন।

বিজেপির কুমারগ্রামের বিধায়ক মনোজ ওঁরাও অভিযোগের সুরে বলেন, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দেওয়া হচ্ছে না।

বিধানসভায় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে গান গাইলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য। তিনি জানান, পাকিস্তানি জঙ্গিরা বেছে বেছে হিন্দুদের খুন করে। কেন এমনটা হল জানা নেই। তবে জঙ্গিহামলা থেকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন কাশ্মীরের এক টাট্টুওয়ালা। তিনি মুসলমান। তাই এই ‘যুদ্ধ’কে হিন্দু এবং মুসলমানের বলে চিহ্নিত করা উচিত নয়।
‘‘জঙ্গিহানার বিরুদ্ধে পথে নামতে চেয়েছিলাম । শিয়ালদহ থেকে মিছিল করতে দেওয়া হয়নি।’’ তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনের ‘বাংলার গণতন্ত্র’ নিয়ে ভাষণের জবাবে বললেন নওশাদ সিদ্দিকী। এর পর তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুর, বিজেপি বিধায়ক নরহরি মাহাতো, বিরবাহা হাঁসদা বক্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*