স্টার্ক-হ্যাজেলউডের ব্যাট হাতে দাপটে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফইনালে রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পুরোনো অস্ট্রেলিয়ায় সাত নম্বর পর্যন্ত প্লেয়ার ব্যাটিং করতে পারতেন। আউট করতে গিয়ে হিমসিম খেতে হতো বিপক্ষকে। সেই দলের প্লেয়াররা কেউ নেই। তবে এখন যেই দল খেলছে সেটাও বাকিদের থেকে খুব একটা কম নয়। অস্ট্রেলিয়ার বর্তমান দলের প্লেয়ারদের আউট করতে বিপক্ষের বোলারদের কঠিন পরীক্ষার সামনে পড়তে হয়। সেটাই হলো দক্ষিণ আফ্রিকার সঙ্গে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময়ে মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের দশম উইকেটে তৈরি পার্টনারশিপ তৈরি করল রেকর্ড।
৭৩ রানে ৭ উইকেট থেকে অস্ট্রেলিয়া শেষ করে ২০৭ রান। মিচেল স্টার্ক শেষের দিকে করেন ১৩৬ বলে ৫৮ রান আর জশ হ্যাজেলউড ৫৩ বলে করেন ১৭ রান। এই জুটি দশম উইকেটে করে ৫৯ রান। সঙ্গে তৈরি হলো রেকর্ড।
উল্লেখ্য, তৃতীয় দিনে অস্ট্রেলিয়া দ্রুত উইকেট হারায়। নাথায় লায়নকে দ্রুত ফিরতে হয় প্যাভিলিয়নে। এর পর স্টার্ক খেলতে নেমে হাফ সেঞ্চুরি করেন। একদিকে স্টার্ক রান করতে থাকেন, অন্যদিকে হ্যাজেলউড ডিফেন্ড করে উইকেট বাঁচান। এই জুটি করে ৫৯ রান। দশম উইকেটে এই রান তোলে। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে ইভেন্টের ফাইনালে দশম উইকেটে এই রান ছিল নিউ জিল্যান্ডের জিতান প্যাটেল ও জেমস ফ্র্যাঙ্কলিন জুটির। যারা ২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপের সেমি ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৯ রান করেছিলেন। যদিও তাদের সেই রান তাড়া করাটা সফল হয়নি।
এর আগে প্যাট কামিন্স এই ম্যাচে রেকর্ড করেছিলেন, প্রথম প্লেয়ার হিসেবে আইসিসির ফাইনালে এক ইনিংসে ৬ উইকেট নেন, অন্যদিক থেকে তিনি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজিরও গড়েন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*