BAGESHWAR BABA: বাগেশ্বর বাবার সম্মান আছে, নেতাজির সম্মান নেই! ফের অনন্ত মহারাজের গ্রেফতারির দাবি তুলল তৃণমুল

Spread the love

প্রতিবেদন : বাগেশ্বর বাবার সম্মান আছে, কিন্তু নেতাজির নেই! তাহলে কেন সাংসদ অনন্ত মহারাজকে গ্রেফতার করা হবে না, প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় মুখ্যমন্ত্রী তাদের অ্যারেস্ট করাচ্ছেন৷ আর তাদের দলেরই সাংসদ অনম্ত মহারাজ যখন নেতাজি ও আজাদ হিন্দ ফৌজকে অকথ্য ভাষায় অপমান করছেন মুখ্যমন্ত্রী তখন কেন তাঁকে অ্যারেস্ট করাচ্ছেন না? শুক্রবার সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এদিন বলেন, বাগেশ্বর বাবা নামক ব্যক্তি প্রকাশ্যে বাঙালিকে ভণ্ড বললেন, অপমান করলেন। অকারণে আমিষ, নিরামিষ নিয়ে বিতর্ক তুললেন। এতদিন পর তাঁর কাছে কি বাংলা ও বাঙালিকে শিখতে হবে পুজো কীভাবে হবে? কে কখন নিরামিষ খাবেন, কখন খাবেন না? আমরা সবাই এর তীব্র প্রতিবাদ করেছি। এর মধ্যে মুখ্যমন্ত্রী বললেন, বাগেশ্বর বাবার বিরুদ্ধে যারা বিক্ষোভ দেখিয়েছে তাদের গ্রেফতার করতে হবে! তাঁর নির্দেশের পরই বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় অ্যারেস্ট করা শুরু করেছে বিজেপি সরকার। কুণাল আরও বলেন, কিন্তু এর দুটি দিক আছে। একদিকে আমরা নীতিগত ভাবে এই গ্রেফতারির তীব্র প্রতিবাদ করছি। এটা হতে পারে না। অন্যদিকে আমাদের প্রশ্ন, মুখ্যমন্ত্রী বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভকারীকে গ্রেফতার করাচ্ছেন, আর বিজেপি সাংসদ অনন্ত মহারাজ নেতাজি ও আজাদ হিন্দ ফৌজকে অকথ্য ভাষায় অপমান করলেন, তিনি কেন গ্রেফতার হননি? বাগেশ্বর বাবাকে মুখ্যমন্ত্রী আড়াল করছেন, কিন্তু নেতাজির সম্মান রক্ষার কথা তাঁর মনে থাকে না কেন, প্রশ্ন তৃণমূলের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*