রোজদিন ডেস্ক :
বাঁকুড়ার ইন্দাসে শেখ মহম্মদ মাফিকের হত্যার শেষ দেখে ছাড়বেন বলে সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা আজ জানান৷ গতকালই নিহত মহম্মদ মাফিকের স্ত্রী হাসিনা বেগম এই হত্যাকান্ডে থানায় বেশ কয়েকজনের নামে এফআইআর করেন। আটজনকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁদের অনেকেই বিজেপি কর্মী সমর্থক হিসাবে পরিচিত।
পরিবারের অভিযোগ, নিহতর ছেলে শেখ আবদুল হাফিজ যন্তর মন্তরে সিজেপি আন্দোলনে যোগ দেওয়ায় ও পরে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দুরবস্থা নিয়ে সরব হওয়ায় বিজেপি সমর্থকরা তাঁদের বাড়ি চড়াও হয়ে মারধর করে। এতে গুরুতর আহত হয়ে হাফিজের বাবা প্রাণ হারান।
এই ঘটনায় রাজনৈতিক মহলে তোলপাড় ওঠে। কংগ্রেস, সিপিএম-সহ বিরোধীরা এর তীব্র প্রতিবাদ করেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ফোনে হাফিজের সঙ্গে কথা বলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আজ কংগ্রেস নদীয়ার নাকাশিপাড়ার নৃশংস জোড়া খুন, বাঁকুড়ার ইন্দাসের ঘটনার প্রতিবাদে ভাবানী ভবনে তুমুল বিক্ষোভ দেখান।
ইন্দাসে হাফিজের বাড়ি যান সিপিএম নেতা শতরূপ ঘোষ সহ অন্যরা।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

Be the first to comment