রোজদিন ডেস্ক :
বছর শেষ হলেই একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের ডঙ্কা বাজবে। এই প্রেক্ষিতে বিজেপির (bjp) জাতীয় সভাপতি নীতিন নবীনের নতুন টিম গঠিত হোল। সেখানে রাজ্যের দুই প্রতিনিধি মনোজ টিগগা ও মধুছন্দা কর গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তাঁরা দুজনে যথাক্রমে জাতীয় সম্পাদক ও সর্বভারতীয় সহ সভাপতি হয়েছেন।
উল্লেখযোগ্যভাবে টিম নীতিন নবীন থেকে বাদ পড়েছেন আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর জায়গায় এলেন দীপক মাহাস্কে।
নয়া রদবদলে গুরুত্ব পাচ্ছেন বসুন্ধরা রাজে, স্মৃতি ইরানিও।
আজ দিল্লিতে বিজেপি নেতৃত্ব ১৩ জন জাতীয় সহ সভাপতি, ৮ জন জাতীয় সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন তাঁর এই নতুন জাতীয় কমিটিতে আরএসএসের জাতীয় এক্সিকিউটিভ সদস্য রামমাধব, কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গয়াল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও তিরথ সিং রাওয়াত কে গুরুত্বপূর্ণ পদে এনেছেন।
কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গয়াল দলের জাতীয় কোষাধ্যক্ষ হলেন।রাম মাধব ও তিরথ সিং রাওয়াত জাতীয় সহ সভাপতি, স্মৃতি ইরানি, বিপ্লব দেব হলেন জাতীয় সাধারণ সম্পাদক।
বসুন্ধরা রাজে, বৈজয়ন্ত জয় পান্ডা, রেখা ভার্মা ও তারিক মনসুর আগের মতই জাতীয় সহ সভাপতি পদে বহাল আছেন।
এবার বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে খুবই ভাল ফল করেছে বিজেপি। চা-বলয়ের আদিবাসী নেতা সাংসদ মনোজ টিগগা অন্যতম জাতীয় সাধারণ সম্পাদক হয়েছেন, এতে তিনি খুশি।
মধুছন্দা কর দলের জাতীয় সহ সভাপতি পদ পেয়ে রীতিমত আপ্লুত। এর ফলে দলের কাজ আরও ভাল ভাবে করতে পারবেন বলে তাঁর আশা।
আগামী বছর উত্তরপ্রদেশ, পঞ্জাব বিধানসভার গুরুত্বপূর্ণ নির্বাচন। এরপরে আসবে গুজরাট-সহ একাধিক রাজ্যে নির্বাচন।
জাতীয় সভাপতি নীতিন নবীনের সামনে এখন অনেক চ্যালেঞ্জ বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment