রোজদিন ডেস্ক :
থমথমে বারুইপুরের সূর্যপুরে আগামীকাল নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ফাঁড়ি উদ্বোধন করতে ওখানে যাবেন।
বালিকা ধর্ষণ, হত্যা নিয়ে গত রবিবার থেকে উত্তপ্ত হয়ে আছে বারুইপুরের এই এলাকা।
বালিকার ওপর নারকীয় অত্যাচারের ঘটনায় এক অভিযুক্ত ও এনকাউন্টারে নিহত হয়েছেন। গণপিটুনির শিকার এক যুবককে মুখ্যমন্ত্রী নির্দোষ বলার পর এই ঘটনায় যুক্ত সন্দেহে ব্যাপক ধরপাকড় চলছে। পুলিশের ওপর আক্রমণ নিয়েও কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। সব মিলিয়ে পরিস্থিতি এখন ও থমথমে। মুখ্যমন্ত্রীর দেওয়া কথায় মাত্র চারদিনের মধ্যে নতুন পুলিশ ফাঁড়িও তৈরি হয়েছে।
আগামীকাল মুখ্যমন্ত্রী এর উদ্বোধন করবেন। ওইদিন তিনি নিহত বালিকা ও গণপিটুনির শিকার যুবকের বাড়িও যাবেন বলে জানা যায়। এরপর ফাঁড়ি উদ্বোধন করবেন। নতুন পুলিশ ফাঁড়ি তে স্থানীয় মানুষ অভিযোগ দায়ের করতে পারবেন। বেশি সংখ্যক পুলিশ কর্মী, আধিকারিক ও মোতায়েন করা হবে। ফলে এলাকায় পুলিশের টহলদারি সহ অন্যান্য কাজের পরিধি বাড়বে বলে স্থানীয় মানুষের আশা।

Be the first to comment