কণ্ঠস্বরের নমুনা দেওয়ার মামলায় কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা অভিষেকের, দিতেই হবে নমুনা, নির্দিষ্ট দিন জানিয়ে নির্দেশ আদালতের

Spread the love

প্রতিবেদন: কলকাতা হাইকোর্টে ফের বড়সড় ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কন্ঠস্বরের নমুনা তাঁকে দিতেই হবে। শুক্রবার ওই মামলায় এমনই নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।
বিধাননগর আদালতের ম্যাজিস্ট্রেটকে নমুনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে অভিষেকের নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।
আদালতের নির্দেশ, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নমুনা দিতে যাবেন, তাকে লক্ষ্য করে যেন কেউ ডিম ছুড়তে না পারে, আক্রমণ করতে না পারে, তা পুলিশকেই দেখতে হবে।
আগামী ১৫ জুলাই ১২ টার মধ্যে তাঁকে আদালতে হাজির হয়ে কন্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই সংক্রান্ত মামলাও খারিজ করে দিয়েছে আদালত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*