বাংলাদেশ সফরে ভুটানের প্রধানমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক :
ভুটানের প্রধানমন্ত্রী তোবগে শেরিং আজ সকালে তিনদিনের সফরে ঢাকা পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এই সফরকালে উভয় দেশের বাণিজ্য-সহ একাধিক বিষয়ে আলোচনা হবে। বেশ কিছু সমঝোতাপত্রও স্বাক্ষরিত হবে বলে জানা যায়। বিমানবন্দরে ভূটানের প্রধানমন্ত্রীর সঙ্গে মহম্মদ ইউনুসের সংক্ষিপ্ত বৈঠক হয়। গতকাল বাংলাদেশের ভূমিকম্পে নিহতদের পরিবারকে সমবেদনা জানান ভুটানের প্রধানমন্ত্রী। এই ক্ষয়ক্ষতি নিয়েও খবর নেন। এই বৈঠকের পর বাংলাদেশের সশস্ত্র বাহিনী গার্ড অফ অনার দেন।
এরপর তিনি জাতীয় স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধের শহিদদের সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
সূত্রের খবর,শেরিং তোবগের এই সফরকালে উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা,স্বাস্থ্য, জ্বালানি,কৃষি, যোগাযোগ, বিদ্যুৎ, টেলি যোগাযোগ, পর্যটন, সংস্কৃতি, শিল্প, যুব ও ক্রীড়া সহ বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
এই ছাড়া ভুটানের সঙ্গে আন্তর্জাতিক ইন্টারনেট, ওই দেশের বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ ও কৃষি সহযোগিতা নিয়ে সমঝোতাপত্র স্বাক্ষরিত হওয়ারও কথা আছে।
পাহাড়ের কোলের ছোট দেশ ভুটানের সঙ্গে ভারত সহ সব প্রতিবেশীদেরই সুসম্পর্ক আছে। বাংলাদেশের সঙ্গে তাদের বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এতে নয়া মাত্রা যোগ করলো বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
আজ দিনভর ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের একাধিক উপদেষ্টা র সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করবেন।
আগামী সোমবার ২৪ নভেম্বর সকালে ভুটানের প্রধানমন্ত্রী দেশে ফিরে যাবেব বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*