রোজদিন ডেস্ক : আজ বিধানসভায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট দিয়ে দিলেন রাজ্যের শিশু ও নারী কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা। প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, ২০২৪ সালের ৩১শে অক্টোবর মাস অবধি নথিভুক্ত লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকের সংখ্যা ২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন।
এদিন পরিসংখ্যান দিয়ে মন্ত্রী আরও জানান এই বিপুল সংখ্যক মানুষের জন্যে রাজ্যের অর্থ ব্যয় হয়েছে ৪৮ হাজার ৪৮৯.৭২ কোটি টাকা। ৬ লক্ষ ৮২ হাজার ৮৫৫ জন বার্ধক্য ভাতা (পেনশন) দেওয়া হচ্ছে। একইসঙ্গে মন্ত্রী শশী পাঁজা বলেন, “এর পিছনে কোনও রাজনীতি নেই। এখানে পাইয়ে দেওয়ার রাজনীতি নেই।”
তৃণমূল কংগ্রেস সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সাধারণ ও তপশিলি জাতির মহিলারা প্রতি মাসে ভাতা পেয়ে থাকেন। নতুন ঘোষণা অনুযায়ী, এই ভাতার পরিমাণ শীঘ্রই বাড়তে চলেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে। নিয়ে এসেছে নানান সমাজকল্যান মূলক প্রকল্প। বিভিন্ন ভাতা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প চালু আছে এই রাজ্যে। যার দ্বারা উপকৃত হচ্ছেন হাজার হাজার মানুষ। মমতা সরকারের চালু করা বিভিন্ন প্রকল্পের তালিকায় আছে বিধবা ভাতা থেকে বার্ধক্য ভাতা।

Be the first to comment