রোজদিন ডেস্ক : মঙ্গলবার সকাল থেকে বিহারে শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এদিন বিহারের মোট ১২২টি আসনে ভোটগ্রহণ চলছে। রয়েছে পূর্ব এবং পশ্চিম চম্পারন, সীতামারি, মধুবনী, কিষানগঞ্জের মতো নেপাল সীমান্তবর্তী কেন্দ্রগুলিও। এই পর্বে প্রার্থী সংখ্যা ১৩০২ জন। ভোটার সংখ্যা সাড়ে তিন কোটিরও বেশি। এদিন সকালে বিহারবাসীর উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজমাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, আমি সকল ভোটারকে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ভোটদানের নতুন রেকর্ড গড়ার জন্য আহ্বান জানাচ্ছি। নতুন ভোটারদের উদ্দেশেও বিশেষ বার্তা দিয়ে তিনি লেখেন, যারা প্রথম বারের মতো ভোট দিচ্ছেন, তাঁদের কাছে অনুরোধ, তাঁরা যেন নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরও ভোটদানে অনুপ্রাণিত করেন।

Be the first to comment