রোজদিন ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে আইএসএফের জোট হবে কিনা আগামী কাল সিদ্ধান্ত হতে পারে। আজ আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি আলিমুদ্দিনে বামফ্রন্ট সভাপতি বিমান বসুর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। পরে সিদ্দিকি জানান, আগামীকাল ফের তাঁরা কথা বলবেন। ওই দিনই জোট নিয়ে সিদ্ধান্ত হতে পারে। উভয় পক্ষে আসন নিয়ে কিভাবে সমঝোতা হবে সেই বিষয়ে প্রশ্নে তিনি জানান, আসন সংখ্যা একজন আলোচনার পর্যায়ে আছে। জোট চূড়ান্ত হলে তখনই এই সব জানা যাবে।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ও আইএসএফ জোটের পক্ষে একটি মাত্র আসনে আইএসএফের নৌসাদ সিদ্দিকি জয়ী হয়েছিলেন। পরে মুর্শিদাবাদের এক উপ নির্বাচনে বায়রন বিশ্বাস বামফ্রন্ট – কংগ্রেসের প্রার্থী জয়ী হয়ে শাসক দলেই যোগ দেন।
আইএসএফ বিধায়ক জানান, বেশ কিছু আসনে বামফ্রন্টের সঙ্গে তাঁদের ঐক্যমত্য হয় নি, টানাপোড়েন চলছে। তবে গতবারের মত একই আসনে তাঁরা প্রার্থী দেবেন না বলে জানান। সূত্রের খবর, এবার ৫০টি আসনে আইএসএফ লড়তে চায়। সেই ক্ষেত্রে বুধবারই সব জানা যেতে পারে। রাজ্যে বিধানসভায় শূন্য সিপিএম নিজেদের বরাদ্দ থেকে তাদের বেশ কিছু আসন ছাড়বে বলে ইঙ্গিত মিলেছে।

Be the first to comment