সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে নিয়ে কুৎসিত পোস্ট, গ্রেফতার বিজেপি কর্মী

Spread the love

রোজদিন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য ও অশ্লীল ছবি দিয়ে পোস্ট করার অভিযোগে গ্রেফতার হলেন এক বিজেপি কর্মী। ধৃত বিজেপি কর্মীর নাম সন্দীপ কুণ্ডু। বাড়ি বর্ধমানের সুকান্ত পল্লিতে।তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বর্ধমান থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃত বিজেপি কর্মীকে আদালতে ৫ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছে। টিএমসিপি নেতা স্বরাজ ঘোষের অভিযোগ, বিজেপি কর্মী সন্দীপ কুণ্ডু বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য ও অশ্লীল ছবি পোস্ট করছিলেন। যা সমস্ত মহিলাদেরই সন্মানহানি করছে। বিজেপি নেতারাও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য একাধিকবার কুৎসিত ভাষা ব্যবহার করেছেন। আসলে এটাই তৃণমূল আর বিজেপির এটাই পার্থক্য। আমরা বাংলার সংস্কৃতি।মেনে মহিলাদের সম্মান করি, বিজেপির এসব বালাই নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*