অবশেষে উদ্ধার হল’ব্ল্যাক বক্স’; জানুন বিস্তারিত

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ‘ব্ল্যাক বক্স’, অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার, বিমানের প্রযুক্তিগত এবং ককপিটে শেষ মুহূর্তের কথোপকথনের গুরুত্বপূর্ণ তথ্য ধরে রাখে। কোনও বিমান দুর্ঘটনার কারণ নির্ধারণে এই যন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত উল্লেখ্য, আমদাবাদের দুর্ঘটনা কীভাবে ঘটল তা এখনও পরিষ্কার নয়। কেউ মনে করছেন যান্ত্রিক ত্রুটি, কেউ মনে করছেন ‘হিউম্যান এরর’। আবার কারও ধারণা, পাখির ধাক্কায় এমন হয়েছে। আসল তথ্য এই ‘কালো বাক্স’টিই দিতে পারবে।

যে কোনও বিমান দুর্ঘটনা ঘটলে সবার আগে খোঁজ পড়ে ‘ব্ল্যাক বক্স’-এর। কারণ এর থেকেই মূলত দুর্ঘটনার আসল কারণ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার পরও এর খোঁজ শুরু হয়েছিল স্বাভাবিক নিয়মেই। কিন্তু ২৪ ঘণ্টা কেটে গেলেও তা মিলছিল না। অবশেষে শুক্রবার বিকেলে তা উদ্ধার হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*