পোড়া, ঝলসানো, ছিন্নভিন্ন দেহ চেনার উপায় নেই, DNA -ই শেষ ভরসা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পোড়া, ঝলসানো, ছিন্নভিন্ন দেহ চেনার উপায় নেই। আমদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যুমিছিল বিস্ফোরণের জেরে ভয়াবহ অবস্থা।

গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, মৃতদেহের DNA নমুনা পরীক্ষার কাজ শেষ হয়েছে।’ সূত্রের খবর, এবার নিহত যাত্রীদের সনাক্তকরণের জন্য স্বজনহারারা DNA ভেরিফিকেশনের অপেক্ষায় রয়েছেন।

প্রসঙ্গত, অধিকাংশক্ষেত্রেই পোড়া গলা দেহ উদ্ধার হয়েছে, চেনা যাচ্ছে না তাঁদের। ফরেন্সিক টিম ইতিমধ্যেই তাঁদের DNA সংগ্রহ করেছে। সাধারণত, দুর্ঘটনায় মৃত্যু হলে অনেকক্ষেত্রেই মুখ দেখে বোঝার উপায় থাকে না। পরনের পোশাক দেখেও অনেকসময় ভুল করে বসেন প্রিয়জনেরা। তাই সনাক্তকরণে যাতে কোনওভাবেই ভুল না হয়, সেজনই DNA টেস্ট করা হয়।

কেবলমাত্র ডিএনএ টেস্টের পরেই নিশ্চিত হওয়া যায়, নিহত ব্যক্তির আসল পরিচয় সম্বন্ধে। শেষ অবধি পাওয়া খবরে, আমদাবাদের কসৌটি ভবনে দেহের সঙ্গে ডিএনএ ম্যাচ করানোর প্রক্রিয়া চলছে। রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে নিহত যাত্রীদের পরিজনদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*