রোজদিন ডেস্ক, কলকাতা:- আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৪২ জন যাত্রীর। এই দুর্ঘটনার বিভীষিকায় স্তব্ধ গোটা দেশবাসী। বিমান দুর্ঘটনায় যারা তাদের আত্মীয়স্বজন হারিয়েছেন সেই মর্মান্তিক অবস্থার কথা স্বপ্নেও অনুভব করা যায় না। ভয়াবহ এই দুর্ঘটনায় কেউ কেউ তাদের বাবা, মা, ছেলে বা মেয়েকে হারিয়েছেন। তেমনিই গতকালের এই বিমান দুর্ঘটনার মৃত্যু হয়েছে গুজরাটের আমরেলির বাসিন্দা অর্জুন ভাই পাটোলিয়ার, যিনি লন্ডনে প্রয়াত স্ত্রী’র অস্থি বিসর্জন দিতে এসেছিলেন গুজরাটে। বিমান দুর্ঘটনায় অর্জুনের মর্মান্তিক মৃত্যুর পর এখন লন্ডনে থাকা তাঁর দুই মেয়ে অনাথ হয়ে পড়েছে।
গুজরাটের আমরেলির বাসিন্দা, অর্জুন ভাই পাটোলিয়া তার স্ত্রী এবং দুই সন্তানের সাথে লন্ডনে থাকতেন। তার স্ত্রী ভারতীবেন পাটোলিয়া চলতি বছর ২৬ মে লন্ডনে প্রয়াত হন। স্ত্রী’র শেষ ইচ্ছা অনুসারে চিতা-ভস্ম আমরেলি জেলার তার নিজ গ্রামের পুকুরে বিসর্জন দিতে এসেছিলেন অর্জুন। অবশেষে আর তার লন্ডন ফেরা হল না।
One Arjun bhai has died in this plane crash. Arjun Bhai’s wife passed away in London 7 days ago. His wife’s wish was that her ashes and flower urn be immersed in the pond and river of her native village in Amreli district.
And Arjun bhai had brought the urn containing the ashes… pic.twitter.com/NsgYnOSH8e
— Aneetha Siddhartha (@SiddhAneeta) June 12, 2025

Be the first to comment