চাকরি ফেরানোর দাবিতে বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে দেখা করলেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– হকের চাকরি ফেরতের দাবিতে শুক্রবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে বিধানসভায় গেলেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল। স্পিকারের হাতে তুলে দিলেন পাঁচ দফা দাবি সম্বলিত একটি দাবিপত্র।
বিকাশ ভবনের উলটো দিকে গতকাল রাত থেকে চাকরিহারাদের প্রতিনিধি দল আমরণ অনশনে বসেছেন। তাঁরা চেয়েছিলেন ন্যায্য চাকরি ফেরত পেতে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করুক স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁদের আবেদনে সাড়া দেন স্পিকার। এদিন দুপুরে চাকরিহারা যোগ্য শিক্ষকদের প্রতিনিধি দল পৌঁছয় বিধানসভাতে। সেখানে দীর্ঘক্ষণ কথা বলেন স্পিকারের সঙ্গে। তুলে দেন তাঁদের দাবিপত্র।
সূত্রের খবর, চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সঙ্গে এও জানিয়েছেন, আদালতের রায় মেনেই সবটা করছে রাজ্য সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*