রোজদিন ডেস্ক: “ওয়েলকাম “ খ্যাত অভিনেতা মুশকান খান মাত্র ৫৬ বছর বয়েসে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হয়েছেন। মারণ কর্কট রোগ কেড়ে নিলো এই অসাধারণ চরিত্রাভিনেতা কে। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ বলিউড সহ বিনোদন জগত।
কয়েক দশক ধরে বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। নানা ধরণের চরিত্রে অভিনয় করা মুশকান খান দর্শক মহলে জনপ্রিয় ছিলেন।।রাউডি রাঠোর, হেরা ফেরি সহ বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ওয়েলকাম এ অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফের
সঙ্গে তাঁর দাপুটে অভিনয় তাঁকে খ্যাতির শিখরে নিয়ে যায়৷
প্রতিভাবান এই অভিনেতার প্রয়াণে সর্বত্র শোকের ছায়া নামে।

Be the first to comment