- ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি করেছে ককরোচ জনতা পার্টি। এবার সেই দাবি তুললেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বললেন, কংগ্রেস চুপ থাকবে না। দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে দেবে না।
- নয়া দিল্লিতে সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী বলেন, “ভোট চুরির পর এল কানুন চুরি। আজ ভোট নেই, আইন তৈরির ব্যবস্থাও নষ্ট হয়ে গিয়ছে। যদি ভোট চুরি হয়, তার মানে ভোট পেয়ে দেশের নির্বাচিত সাংসদদের তৈরি করা আইনও বেআইনি।”
- স্কুলের আশপাশে চিপস, ঠান্ডা পানীয়, মিষ্টি বিস্কুট থেকে শুরু করে শিঙাড়া, পিৎজা বা বার্গারের মতো অতিরিক্ত ফ্যাট, নুন ও চিনি-সমৃদ্ধ খাবার বিক্রিতেও এ বার লাগাম টানার পথে কেন্দ্র। স্কুলের ৫০ মিটারের মধ্যে HFSS (High Fat, Sugar and Salt) খাবার বিক্রি ও বিজ্ঞাপন নিয়ন্ত্রণে নতুন নিয়ম আনার প্রস্তাব করেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)।
- শালবনি জমি কেলেঙ্কারি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। এই মামলায় ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও এই মামলায় অমিত ঘোষ, নৃত্য রায় এবং লক্ষীকান্ত ভূঁইয়ার জেলা হেফাজত হয়েছে।
- হাওয়া অফিস জানিয়েছে, অতি গভীর নিম্নচাপটি বর্তমানে কলিঙ্গপত্তনমের দক্ষিণ-পশ্চিমের কাছ দিয়ে উপকূল অতিক্রম করেছে। এই সময় গতিবেগ ছিল ৫৫-৬৫ কিমি প্রতি ঘণ্টা। ঝোড়ো হাওয়া ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ কিলোমিটার বেগে বইছে। আপাতত নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ ছত্তীসগঢ়ে দিকে যাবে। সেখানেই শক্তি হারিয়ে দুর্বল হবে নিম্নচাপ।
- উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
- বৃহস্পতিবার বিকেলে টর্নেডো লক্ষ্য করা যায় সাঁকরাইলের চুনপাড়া, প্রতাপপুর, টুঙাধোয়া গ্রামে। কিছুক্ষণের জন্য ঘূর্ণিঝড়টি ছিল। কয়েক মুহূর্ত পরেই তা বিলীন হয়ে যায়। কোনও বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি।
- পুরী-হাওড়া বন্দে ভারতে সাফাই চলাকালীন উদ্ধার হয়েছে ৪২ কেজি গাঁজা। সূত্রের খবর, ওয়াশিং লাইনে সাফাই চলাকালীন চারটি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে মোট ৪২ কেজি ৭০০ গ্রাম গাঁজা।
- উত্তাল সমুদ্রে তলিয়ে গেল এক নাবালিকা। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে এই ঘটনা ঘটেছে। নিখোঁজ নাবালিকার নাম আসমিরা খাতুন। ১১ বছরের ওই নাবালিকা নৈহাটির বাসিন্দা। পরিবারের সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিল।
- এশিয়ান গেমসে মহিলাদের ১০০০০ মিটার রেসে পদকের জন্য ভারতের দীর্ঘ অপেক্ষার অবসান হলো অবশেষে। বৃহস্পতিবার দুর্দান্ত দৌড়ে ব্রোঞ্জ জিতে ১৬ বছরের খরা কাটালেন সীমা কুমারী। ৩২ মিনিট ৫০.০৫ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় হলেন ভারতীয় অ্যাথলিট।

Be the first to comment