রোজদিন ডেস্ক : ব্রাজিলে প্রাক্তন রাষ্ট্রপতি বালসানারোর কারাদণ্ডর নির্দেশ দিল ওই দেশের শীর্ষ আদালত। যা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছে আমেরিকা।
প্রাক্তন রাষ্ট্রপতি বালসানারোর বিরুদ্ধে সেনা অভ্যুত্থান, ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। দেশের শীর্ষ আদালত তাঁকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছে। ২০৩৩ সাল অবধি তিনি কোন নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
বিচার চলাকালীন তিনি যাতে দেশের বাইরে না যেতে পারেন, এর জন্য গৃহবন্দি করে রাখা হয় প্রাক্তন রাষ্ট্রপতিকে। রায় জেনে তাঁর অভিযোগ, আগামী বছর তাঁকে নির্বাচনে দাঁড়াতে না দেওয়ার জন্য এই সিদ্ধান্ত।
বরাবর মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বালসানোরোর বিরুদ্ধে ব্রাজিলবাসীর অভিযোগের অন্ত ছিল না। ২০২২ সালের নির্বাচন-এ তাঁর বিরুদ্ধে বামপন্থী লুলা দা সিলভা জয়ী হওয়ার পর তিনি তা মানতে চান নি। এমনকি নতুন সরকারকে গদিচ্যুত করার চেষ্টাও করেন বলে গুরুতর অভিযোগ ওঠে। শীর্ষ আদালতের ৫ বিচারকের মধ্যে ৪ জনই তাঁকে দীর্ঘ কারাদণ্ডর নির্দেশে একমত হন, একজন তাঁর মুক্তির পক্ষে ছিলেন।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই রায়ে বিস্ময় প্রকাশ করেছেন।
পক্ষান্তরে সিংহ ভাগ ব্রাজিলবাসী প্রাক্তন রাষ্ট্রপতির এই কারাদণ্ডর রায় শুনে খুশি বলে জানা যায়।

Be the first to comment