রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো : কেন্দ্রর জবাব চাইল কলকাতা উচ্চ আদালত

Spread the love

রোজদিন ডেস্ক : ন্যূনতম নিয়ম-কানুনের তোয়াক্কা না করে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো নিয়ে কেন্দ্রীয় সরকারের জবাব চাইল কলকাতা উচ্চ আদালত। কেন, কোন পরিস্থিতিতে, কোথা থেকে তাঁদের সপরিবারে বাংলাদেশে পাঠানো হোল, তা বিশদ ভাবে জানতে চায় উচ্চ আদালত। এই ঘটনায় উল্লাস রাজ্যের শাসক শিবিরে।  এই রায় নরেন্দ্র মোদি সরকারের মুখ পোড়াল বলে তাঁরা তোপ দাগেন। বীরভূমের বাসিন্দা আট মাসের গর্ভবতী সোনালি খাতুন তাঁর স্বামী, শিশু সন্তান এবং দুই শিশু সন্তান-সহ সুইটি বিবি-কে শুধুমাত্র বাংলা বলার দায়ে আটক করে তড়িঘড়ি বাংলাদেশে পাঠায় দিল্লি পুলিশ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। সোনালি খাতুনের পরিবার এর প্রতিবাদে উচ্চ আদালতের দ্বারস্থ হন। দুই বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্রর ডিভিশন বেঞ্চ এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এবার তাঁরা এই সব নিয়ে কেন্দ্রীয় সরকারের জবাব চেয়েছেন।

রাজ্যের শাসক দলের বক্তব্য, বিজেপির বাংলা ও বাঙালি বিদ্বেষই এর কারণ। এমন কি আটক করার পর ৩০ দিন খতিয়ে দেখার কেন্দ্রীয় সিদ্ধান্তও মানেনি বিজেপি শাসিত দিল্লির পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*