পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক। বিস্ফোরনে হাইকোর্ট ওড়ানোর হুমকি। হাইকোর্ট চত্বরে তখন জোরদার তল্লাশি। ইমেলে হুমকি চিঠি আসে। কোর্টরুমে তিনটি বোমা রাখার কথা বলা হয়। সমস্ত উকিল এবং জাজদের রুম থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে দেখা যায় এটা গুজব ছাড়া আর কিছুই নয়।
  2. বম্বে হাইকোর্টেও ই-মেইলের মারফত বোমা রাখা আছে বলে হুমকি আসে। খালি করা হয় হাইকোর্ট। আসে বম্ব স্কোয়াড। চারিদিক পুলিশ দিয়ে ঘিরে দেওয়া হয়। এক্ষেত্রেও কিছুই পাওয়া যায়নি। দেশের দুই গুরুত্বপূর্ণ শহরে বোমাতঙ্কের গুজব। বোমা রাখা ফেক বলে প্রমাণিত হয়।
  3. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গাভাই, দিল্লি ও বোম্বে হাইকোর্টের সেক্রেটারি জেনারেলের কাছে এই বোমাতঙ্ক নিয়ে রিপোর্ট তলব করলেন।
  4. বিহার কংগ্রেস একটা A.I ভিডিও দেখিয়েছে, তাতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী মোদির মা, প্রধানমন্ত্রীকে বকছেন। এতে বিজেপি তথা এনডিএ তীব্র প্রতিবাদ জানায়, এবং একে নিন্দনীয় বলেন আসামের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা।
  5. অবস্থা বুঝে কংগ্রেস এই ব্যাপারে বলছে সবার মা সম্মানীয়, মা-কে নিয়ে রাজনীতি করা উচিত নয়।
  6. আনন্দপুর-এ গুলশান কলোনিতে ভরা বাজারে বন্দুক হাতে দাপাদাপি
  7. যাদবপুরের ছাত্রী রাতে ঝিলে ডুবে কিভাবে মারা গেলেন ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে।
  8. বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি ও নিরাপত্তার অভাবকে দায়ী করলেন প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ।
  9. যাদবপুরের ঘটনায় মুখ খুললেন দিলীপ ঘোষ। বিজেপি নেতা বললেন পড়াশোনার পরিবেশ নেই রাজ্যে, নারীরা অসুরক্ষিত।
  10. সুশান্ত ঘোষ খুনের মামলায় জামিন অভিযুক্ত আতিলের
  11. পশ্চিম সিকিমের রিম্বিকে ভূমিধস। চলছে উদ্ধারকার্য মৃত একাধিক।
  12. পালসিট টোল প্লাজায় ভাগলপুর থেকে কলকাতাগামী বাসে উদ্ধার ৭২ লক্ষ টাকা। বাসের ২চালক কে গ্রেফতার করেছে মেমারি থানার পুলিশ। এক খালাসীও সহ চারজন গ্রেপ্তার। টাকার বৈধ নথি দেখাতে পারেননি তারা।
  13. ভরদুপুরে ভিড়ে ঠাসা মেট্রো স্টেশন এ রক্তারক্তি খুন। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রের হাতে খুব। নাবালক ছাত্র। মেট্রো স্টেশনে নিরাপত্তা সত্ত্বেও কিভাবে এই খুন প্রশ্ন সবার।
  14. বীরভূমের নলহাটির পাথর খাদানের ধ্বস মৃত ছয়। বৃষ্টিতে আলিপুরদুয়ারের রাস্তায় ধ্বস।
  15. কোচবিহারে মাথাভাঙ্গা পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির। তৃণমূলের হল পঞ্চায়েত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*