ফের পড়ুয়ার মৃত্যু, চাঞ্চল্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)

Spread the love

রোজদিন ডেস্ক : ছাত্রীর রহস্য মৃত্যু নিয়ে ফের উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। কাল রাতে ঝিল পাড়ে তৃতীয় বর্ষের এই পড়ুয়াকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। এই ঘটনায় গোটা বিশ্ববিদ্যালয় উত্তাল। কাল রাতে ওখানে এস এফ আই এর অনুষ্ঠান চলছিল। যা নিয়ে প্রশ্ন তুলেছে টিএমসিপি। এস এফ আই কে বিঁধে তাদের অভিযোগ, কি করে রাত অবধি ওখানে অনুষ্ঠান চললো!! কেনই বা ছাত্রীটির ওখানে পড়ে যাওয়া, অজ্ঞান হওয়ার কথা কেউ জানতে পারলো না প্রশ্ন তোলেন তাঁরা। টিএমসিপি নেতা তিনাঙ্কুর ভট্টাচার্য এই সব নিয়ে নিশানা করেছেন এস এফ আই কে। তার প্রশ্ন, কেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সিসিটিভি বসানোর বিরোধিতা করা হয়! স্থায়ী উপাচার্য না থাকা নিয়েও সমালোচনা করেন তিনি।
স্থানীয় সূত্রে প্রকাশ, চার নম্বর ফটকের দিকে যাওয়ার সময় কোনভাবে ঝিলে পড়ে যান ওই ছাত্রী। তিনি শৌচালয়ের দিকে যাচ্ছিলেন বলে অনুমান।
অনামিকা মন্ডল নামের ছাত্রীর বাড়ি নিমতায়। কন্যার এই আচমকা রহস্য মৃত্যুতে বিস্মিত, শোকাহত তার মা বাবা। কি করে এমন হোল তার জন্য উচ্চপর্যায়ের তদন্ত চান তাঁরা।
মাত্র দু বছর আগে এই বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র স্বপ্নদীপের অস্বাভাবিক মৃত্যু নিয়ে তোলপাড় উঠেছিল রাজ্যে। সবে পড়তে আসা ওই তরুণ র‍্যাগিং এর শিকার হয়েছিলেন বলে গুরুতর অভিযোগ ওঠে। এই দায়ে এখন এ বেশ কয়েকজন পড়ুয়া সংশোধনাগারে আছেন।
অনামিকার ক্ষেত্রে তেমন কোন অভিযোগ এখনও ওঠে নি। তাঁকে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। আশেপাশে থাকা সিসিটিভিগুলি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রকাশ। আচমকা তরুণী ছাত্রীর এই মর্মান্তিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমেছে। ফরেনসিক দল ওখানে গিয়ে সব খতিয়ে দেখবেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*