- ধর্ম যার যার উৎসব সবার, মুখ্যমন্ত্রীর এই স্লোগানকে সামনে রেখে ঘোষনা হল বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ সংক্রান্ত খুঁটিনাটি। এই সংক্রান্ত তিনটি ওয়েবসাইটের উদ্বোধন করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি শান্তনু বসু সংস্কৃতি অধিকর্তা কৌশিক বসাক, কৌস্তব তরফদার প্রমুখ আধিকারিকরা।
- কলকাতার গুলশান কলোনিতে দুষ্কৃতী তাণ্ডব, গুলির লড়াই।
- ফের দিল্লিতে ধৃত চার বাংলাদেশী।
- মহালয়াতে মহাচমক। মহালয়ার ভোরে কোয়েল, কৌশানী থাকবেন দুর্গা ও ভদ্রকালীর ভূমিকায়।
- উপরাষ্ট্রপতি হিসেবে সিপি রাধা কৃষ্ণাণ আজ সকাল দশটায় রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ বাক্য পাঠ করান। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্যান্য মন্ত্রীরা।
- বাংলায় এস আই আর হচ্ছেই, জানিয়ে দিল নির্বাচন কমিশন।
- পুজোর পরেই বঙ্গে এস আই আর চালুর সম্ভাবনা। বুথ এজেন্টদের তালিকা দেওয়ার নির্দেশ রাজনৈতিক দলগুলিকে। রাজনৈতিক দলের কর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ।
- জোর করে হলেও এসআইআর করতে হবে ,না হলে নির্বাচন প্রহসন হবে। বিদেশি ভোটাররা মমতাকে বিধানসভায় জিতিয়ে দেবেন, বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
- এস আই আর নিয়ে মৌখিক বার্তা বিডিওদের।রাজনৈতিক দলের কর্মীদের প্রস্তুতির পাশাপাশি আমলাদেরও প্রস্তুত থাকতে বলা হচ্ছে।
- শিলিগুড়িতে তৈরি হচ্ছে উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড় দুর্গা।
- সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন, আলিপুরদুয়ারের ক্যান্সার আক্রান্ত সুজাতা পাচ্ছেন চিকিৎসার খরচ।
- মুর্শিদাবাদের হাতিনগরে অঙ্গনওয়াড়ির খাবারে দুমুখো সাপ।

Be the first to comment