দশে দশ

Spread the love
  1. অশান্তির পর আস্তে আস্তে শান্তির পথে নেপাল। কাকরভিটা পানিটাঙ্কি দোকানপাট খুলে গেলো
  2. নেপালে আজ ফের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে বৈঠক ।গতকাল মাঝরাত পর্যন্ত বৈঠকে মেলেনি সমাধান সূত্র ।বিক্ষোভকারীদের প্রতিনিধিরা প্রাক্তন রাষ্ট্রপতি ও সুশীলা কর্কির বৈঠক শুরু হয়েছে সকাল ন’টায়।
  3. এস আই আর এ বৈধ নয় স্বাস্থ্যসাথী কার্ড ।রাজ্যের প্রস্তাব ফেরালো নির্বাচন কমিশন।
  4. আজ খ্যাতনামা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। জন্ম দিবসে তাঁকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  5. ফের যাদবপুরে পড়ুয়ার রহস্য মৃত্যু । ক্যাম্পাসের ভিতর ঝিলের ধারে পড়ে থাকতে দেখা যায় মৃতদেহ ।ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মন্ডল এর মৃত্যু। বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল টাস্ক ফোর্স আসার আগের দিন তরুণীর মৃত্যু।
  6. বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়, এরাজ্যে কংগ্রেসের কর্মসূচিতে আসতে চান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
  7. পুজোর আর হাতে গোনা মাত্র কয়েক দিন। শারদ পত্রিকা প্রকাশিত হচ্ছে একের পর এক।
  8. ইনজেকশানের দাম ১৬ কোটি টাকা। ৮ মাসের ছোট্ট সাম্যকে নিয়ে লড়াইয়ে তার বাবা-মা। বীরভূমের সিউড়ির বাসিন্দা সাম্য স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি এক রোগে আক্রান্ত।
  9. রাজ্য সরকারি কর্মচারীদের জন্য লিভ ট্রাভেল কনসেশন ও হোম ট্রাভেল কন্সেশন অর্থাৎ এল টি সি ও এইচ টি সি এর মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হলো। ২০২৫ এর ৩১ শে অক্টোবরের বদলে ২০২৬-এ ৩১শে অক্টোবর এ মেয়াদ শেষ হবে।
  10. তারকেশ্বর বিষ্ণুপুর রুটে চলবে ট্রেন । অত্যন্ত খুশির খবর ১৪ বছর অপেক্ষার পর চলছে রেল লাইন পাতার কাজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*