রোজদিন ডেস্ক : ভোটমুখি বিহারে SIR নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ কে সি বেনুগোপাল। তাঁর অভিযোগ, এসআইআর এর নামে এসসি, এসটি, সংখ্যালঘু ইত্যাদি পিছিয়ে পড়া মানুষের নাম বাদ দিতে চায় কমিশন। এটি তাদের পরিকল্পনা। তাঁদের নেতা রাহুল গান্ধী যে ভাবে ভোট চোর, গদি ছোড় ধ্বনি তুলেছেন, তা এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে বলে জানান।

রাহুল গান্ধী ঘনিষ্ঠ এই নেতা এইদিন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার-সহ নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। পরে তিনি আরও বলেন, এস আই আর করে যদি প্রকৃত ভোটার তালিকা তৈরি হয়, ভাল। কিন্তু ভোটমুখি বিহারে তড়িঘড়ি করার নেপথ্যে কি উদ্দেশ্য তিনি প্রশ্ন তোলেন। ভোট চুরি নিয়ে রাহুল গান্ধী বিদেশে প্রস্তুতি নিয়েছেন বলে বিজেপি র অভিযোগ নিয়ে বেনুগোপাল বলেন, এটি বিজেপির কৌশল, যখনই ওরা সমস্যায় পড়ে এই সব বলে।

কংগ্রেস নেতা বেনুগোপাল আজ প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে আগামী বছর বিধানসভা নির্বাচন নিয়ে ও আলোচনা করেন বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment