আজ ১১ সেপ্টেম্বর ঐতিহাসিক দিন, এই দিনেই ১৮৯৩ সালে যুগপুরুষ স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসভায় তাঁর ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন। ১৩৩তম বর্ষে এই দিনকে স্মরণ করে, স্বামীজীর আদর্শ সর্বত্র ছাত্র-যুবদের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য আয়োজিত হল ফুটবল টুর্নামেন্ট (football tournament)। জেলা থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত “স্বামী বিবেকানন্দ কাপ”। জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপের আজ স্বামীজীর কর্মভূমি পবিত্র বেলুড় মঠের ময়দানে অনুষ্ঠিত হল। উদ্বোধন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন স্বামী বোধসরানন্দজী মহারাজ, (সহ-সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও মিশন) ও স্বামী জ্ঞানব্রতানন্দ (ম্যানেজার, রামকৃষ্ণ মঠ ও মিশন), মন্ত্রী অরূপ রায়, মন্ত্রী মনোজ তিওয়ারি স্থানীয় বিধায়ক রানা চ্যাটার্জি, বিধায়ক কল্যাণ ঘোষ, বিধায়ক গৌতম চৌধুরী, আইএফএ-র সভাপতি অজিত ব্যানার্জি, আইএফএ-র সহ-সভাপতি স্বরূপ বিশ্বাস, ইস্টবেঙ্গল,মোহনবাগান ও মহামেডানের কর্মকর্তা ও প্রাক্তন খেলোয়াড়েরা।

পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং আইএফএ যৌথভাবে আয়োজিত তিন মাসব্যাপী এই টুর্নামেন্ট ২৩টি জেলা মিলিয়ে মোট ৩৪৮টি খেলা অনুষ্ঠিত হবে। পুরস্কার মূল্য ৫০ লক্ষ টাকা। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫ লক্ষ টাকা ও রানার্স দল পাবে ৩ লক্ষ টাকা।

Be the first to comment