১০ টা

Spread the love
  1. SIR-এর জন্য তৃণমূলের বুথ স্তরের কর্মীদের গোপনে প্রস্তুতি নিতে বলা হয়েছে বলে খবর।
  2. বি.এল.ও নিয়োগ নিয়ে কমিশনের নিয়ম অগ্রাহ্য করে ৩০ থেকে ৪০ শতাংশ অস্থায়ী কর্মী নিয়োগ হচ্ছে বলে অভিযোগ বিজেপি নেতা শিশির বাজরিয়ার। শিশির বাবুর অভিযোগ দলদাস প্রশাসন DA দেন না তাই কর্মীদের বিরাগভাজন। সুতরাং অস্থায়ী কর্মীদের ওপর ভরসা করছে। তারা তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করবে।
  3. কেরালার কংগ্রেসের প্রাক্তন সভাপতি পি পি থানকাচান-এর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেন রাহুল গান্ধী। এই দুঃখের সময় তাঁর কাছের মানুষদের সমবেদনা জানান রাহুল। তিনি বলেন, একজন নিবেদিত প্রাণ কংগ্রেস নেতা হিসেবে তাঁর অবদানের পাশাপাশি কেরালার সাধারণ মানুষের জন্য তাঁর নিরলস কাজ সবাই মনে রাখবে।কেরালা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন  কৃষিমন্ত্রী পি পি থানকাচান-এর মৃত্যুতে গভীর শোক ও পরিবারকে সমবেদনা জানান প্রিয়াঙ্কা গান্ধী।
  4. কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবার মেঘালয়ের প্রধান বিচারপতি।
  5. কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরে প্রায় কল্পতরু হয়ে সরকারি পরিষেবা প্রদান করেছেন তিনি, সঙ্গে সারেন স্থানীয় মানুষদের সঙ্গে জনসংযোগ।
  6. আজ ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ছিল সুন্দরবন সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও।
  7. পানিট্যাঙ্কি সীমান্ত পরিদর্শনে এলেন দার্জিলিংয়ের জেলা শাসক প্রীতি গোয়েল
  8. কলকাতা বিশ্ববিদ্যালয়ের নজিরবিহীন সিদ্ধান্ত। ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে-কে কটুক্তি করার অভিযোগে টিএমসিপি নেতাকে সাসপেন্ড করলো কর্তৃপক্ষ।
  9. জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নেপালে শান্তি ফেরানোর আবেদন জানালেন রাষ্ট্রপতি রামচন্দ্র পড়েল।
  10. বড়তলায় নারী পাচার নিয়ে সরব বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বললেন, রাজ্যে কোনো আইন-শৃঙ্খলা নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*