চটজলদি ঝকঝকে কি ভাবে হাতের কাছেই, লাগবে একটা টিপস (Tips)

Spread the love

রোজদিন ডেস্ক : আর কয়েক দিন। বাকি বাঙালির দুর্গো পুজো। মণ্ডপে যেতে হবে। হাত ধরে হাঁটতে হবে। তাহলেই না উৎসব। আবার এই মুহূর্তে ভাদ্র মাস। কি গরম। ত্বক তো বাঁচতে হবে। কি করা যায় (tips)।

রোদের যা তাপ। সকলেই পুড়ছেন। আর মুখে কালচে ছোপ। এমন সমস্যায় সকলে। ভাদ্র মাস বলে কথা। এমন সমস্যায় প্রায় সকলেই ভোগেন। নিয়মিত, ক্লিনজ়িং, টোনিং, ময়েশ্চারাইজ়িং ত্বক ভাল রাখলেও কালো ছোপ মোটেও  উঠতে চায় না। অথচ অনেক সময় হঠাৎ করে বন্ধুদের পরিকল্পনা বা অনুষ্ঠান এসে যায়। সালোঁয় গিয়ে রূপচর্চা বা ট্যান তোলার সময় কিভাবে হবে।

ময়দা  ত্বকের ময়লা পরিষ্কার করতে, মরা কোষ ঝরিয়ে দিতে সাহায্য করে।

বেসন  মুখের তেল-ময়লা তুলে দেয় । ক্ষতিকর রাসায়নিক না থাকায় ত্বকের ক্ষতিও হয় না এতে।

গোলাপজল: ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ।

গ্লিসারিন: ত্বককে গভীর ভাবে আর্দ্র রাখতে এবং ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে।

হলুদ: অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান রয়েছে এতে। ত্বকের কালচে ভাব দূর করতেও সাহায্য করে।

কী ভাবে বানাবেন?

আধ চা-চামচ ময়দার সঙ্গে আধ চা-চামচ বেসন, হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। ১ টেবিল চামচ গোলাপজল এবং আধ চা-চামচ গ্লিসারিন। সমস্ত উপকরণ খুব ভাল করে মিশিয়ে নিতে হবে।

ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়ার পরে মিশ্রণটি মুখে মেখে রাখুন ১৫ মিনিট। তার পর জলের ঝাপটা দিয়ে ধুয়ে নিন। হালকা হাতে মাসাজ করে মিশ্রণটি তুলে ফেলুন। একবার মাস্কটি ব্যবহার ব্যবহার করলেই তফাত চোখে পড়বে। ত্বক হবে স্বাস্থ্যোজ্জ্বল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*