প্রাথমিক-এ শূন্যপদ কত, জানেন না শিক্ষামন্ত্রী (Education Minister)

Spread the love

রোজদিন ডেস্ক : প্রাথমিক-এ শূন্যপদ কত তা জানেন না শিক্ষামন্ত্রী (education minister) ব্রাত্য বসুও। জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ে জানালে তবেই শূন্যপদ কত তা জানা যাবে। খুব শীঘ্রই তা আসবে। এর পর টেট নিয়ে বিজ্ঞপ্তি জারি হবে বলে তিনি জানান।

২০২২ সালে টেট উত্তীর্ণদের তুমুল বিক্ষোভে আজ উত্তাল হয় কলকাতার প্রাণকেন্দ্র। বিক্ষোভকারীদের দাবি ছিল, প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে ৫০ হাজার পদ শূন্য আছে। অবিলম্বে তা পূরণ করা হোক। তারা ৩ বছর ধরে অপেক্ষা করছেন বলে বিক্ষোভকারীরা তীব্র ক্ষোভে ফেটে পড়েন।

বিজেপিকে বাংলা বিরোধীর তকমা দিয়ে আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন ব্রাত্য বসু ও কুণাল ঘোষ। সেখানে টেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নে শিক্ষামন্ত্রী সাফ জানান, শূন্যপদ কত আছে তা এখনও জানা নেই। এই বিষয়ে পর্ষদ সভাপতির কাছেও তিনি জানতে চেয়েছিলেন। তিনি জানান, জেলা থেকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষা দফতর এই নিয়ে তালিকা পাঠালে তা জানা যাবে। সুতরাং টেট উত্তীর্ণদের ৫০ হাজার শূন্যপদ থাকার দাবি অর্থহীন বলে ব্রাত্য বাবু সাফ জানিয়ে দেন। তবে শূন্যপদের তালিকা মিললে শীঘ্রই তা পূরণ করতে বিজ্ঞপ্তি জারি হবে বলে তিনি জানান।

সকালে টেট উত্তীর্ণ বিক্ষোভকারীদের মুখে নেপালের পরিস্থিতি নিয়েও রাজ্যকে হুশিয়ারি দিতে শোনা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*