ভোটার তালিকায় নাম, সোনিয়ার (Sonia Gandhi) বিরুদ্ধে মামলা খারিজ আদালতের

Spread the love

রোজদিন ডেস্ক : তিনি ভারতের নাগরিকত্ব পাওয়ার আগেই প্রভাব খাটিয়ে ভোটার তালিকায় নাম উঠিয়ে ছিলেন বলে বিজেপির আনা অভিযোগ খারিজ করল আদালত। এতে অনেকটাই স্বস্তিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi), তাঁর পরিবার, কংগ্রেস দলও। দিল্লির এক আদালতে এই সম্পর্কে সোনিয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের আবেদন জমা পড়ে।  আদালত তা খারিজ করে দিয়েছে।

ইতালির কন্যা সোনিয়ার সঙ্গে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ১৯৬৮ সালে বিয়ে হয়। ১৯৮০ সালে দিল্লির ভোটার তালিকায় তাঁর নাম নথিভুক্ত হয়। সম্প্রতি  বিজেপি নেতা অমিত মালব্য অভিযোগ করেন, তখনও দেশের নাগরিক হননি সোনিয়া। পারিবারিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভোটার তালিকায় তাঁর নাম তোলা হয়। এই অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দেয়। দিল্লির এক আদালতে বর্ষীয়ান কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন জমা পড়ে। আদালত সেই আবেদন খারিজ করায় স্বস্তিতে তাঁরা।

বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপি করে ভোট চুরির অভিযোগ এনে দেশব্যাপী শোরগোল তুলেছেন সোনিয়া তনয় রাহুল। যা নিয়ে তীব্র অস্বস্তি কেন্দ্রের শাসক শিবিরে। এই প্রেক্ষিতে বিজেপির অভিযোগ ঘিরে আদালতের দিকে তাকিয়ে ছিল কংগ্রেস সহ রাজনৈতিক মহলও। এবার আদালতের রায় অভিযোগে জল ঢেলে দিল বলে তথ্যভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*